EIIN : 122123 College Code : 6977

✦ সভাপতির বানী ✦

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে- তথ্য ও যোগাযোগ এবং কারিগরি প্রযুক্তি নির্ভর- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণের লক্ষ্যে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ভূরুঙ্গামারী মহিলা কলেজ বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাইওয়ে ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে। অত্র প্রতিষ্ঠানের ওয়েব সাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ করে এই বিদ্যাপীঠ ও এর কার্যক্রমের তথ্যাবলি শিক্ষক- শিক্ষার্থী- অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি/বেসরকারি অফিসসহ সকলের নাগালে দ্রুত পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ফলে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা তথা সুন্দর একটি সমাজ- রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের ব্রত। সর্বশেষে প্রযুক্তি নির্ভর শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।

কাজী গোলাম মোস্তফা

সভাপতি

ভূরুঙ্গামারী মহিলা কলেজ

✦ অধ্যক্ষের বানী ✦

সম্মানিত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, সালাম ও শুভেচ্ছা জানাই। ভূরুঙ্গামারী মহিলা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি করা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা চাই, আমাদের ছাত্রীরা সুশিক্ষিত হয়ে দেশ ও দশের সেবা করুক। অভিভাবকবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই পথচলা মসৃণ হবে না। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভেচ্ছান্তে,

মোছাঃ নাজমুন নাহার

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

ভূরুঙ্গামারী মহিলা কলেজ